ঢাকা: জাতীয় সংসদ অধিবেশনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন একটি বাহিনী গঠনের বিল পাস হয়েছে। নতুন এ বাহিনীর নাম দেওয়া হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কণ্ঠভোটে এসআরবি গঠনের বিলটি পাস হয়। বিলটির প্রস্তাব উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিলটি পাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর পরিবর্তে নতুন কাঠামো ও নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের পথ তৈরি হলো।
এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে জাতীয় সংসদে পাস হয়েছে।
সংসদে বিলগুলো পাসের মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামো ও কার্যক্রমে নতুন পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া এগিয়ে গেল।

