সর্বশেষ :
19 Oct 2026, Mon

শ্রীমঙ্গলের ভূনবীরে সফল মা সমাবেশ ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প

শ্রীমঙ্গলের ভূনবীরে সফল মা সমাবেশ ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ভূনবীর ইউনিয়নের দশরথ এফডব্লিউসিতে বিশেষ মা সমাবেশ ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে সাধারণ রোগী, গর্ভবতী মা এবং নারীদের জরায়ুমুখ ক্যান্সার শনাক্তকরণে ভায়া পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনের সার্বিক নেতৃত্ব ও দিকনির্দেশনায় পরিচালিত ক্যাম্পে একটি দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দল অংশ নেয়।

চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন চিকিৎসক ডা. আজহার মাহমুদ। এছাড়া সিনিয়র স্টাফ নার্স হাসিনা আক্তার ও জোস্না বেগম, মিডওয়াইফ মনি বেগম, স্বাস্থ্য পরিদর্শক মনোয়ারা বেগম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক গঙ্গা রায়, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অজয় পাল, হেপী রানী সেন ও সিক্তা রানী দেব এবং স্বাস্থ্য সহকারী দিপেন দেবনাথ স্বাস্থ্যসেবা প্রদান করেন।

ক্যাম্পে মোট ১১০ জন সাধারণ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। এছাড়া ১০ জন গর্ভবতী মাকে প্রসবপূর্ব সেবা ও পরামর্শ প্রদান করা হয়। নারীদের জরায়ুমুখ ক্যান্সার শনাক্তকরণের লক্ষ্যে ৮৯ জনের ভায়া পরীক্ষা করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা, জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ধরনের স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ ধরনের ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষ, বিশেষ করে নারী ও গর্ভবতী মায়েরা বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও স্বাস্থ্য পরামর্শ পাওয়ার সুযোগ পাচ্ছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *