সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে নয়াবাড়ী ইউপি কমপ্লেক্স ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন

দোহারে নয়াবাড়ী ইউপি কমপ্লেক্স ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জাবের মো. সোয়াইব।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় নয়াবাড়ী ইউনিয়ন পরিষদে এ পরিদর্শন ও বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার ও গ্রাম আদালত পরিদর্শন করেন এবং পরিষদের কার্যক্রম মনিটরিং করেন।

পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব, সঠিক সময়ে নিবন্ধন এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

নয়াবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফেরদৌসী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *