সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট নাজমুলের মেয়র প্রার্থিতা ঘোষণা

পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট নাজমুলের মেয়র প্রার্থিতা ঘোষণা

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): আগামীতে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে মেয়র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর প্রার্থিতা ঘোষণা করেছেন।

শনিবার বিকেলে অ্যাডভোকেট নাজমুল পৌর পার্কের পাদদেশে উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র প্রার্থিতা ঘোষণা করেন।

‘আগামী পাঁচবিবি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনির মেয়র প্রার্থিতা ঘোষণা’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে তাঁর আইন পেশার সহযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি বলেন, আমি সকলের দোয়া, আশীর্বাদ, সমর্থন ও সহযোগিতায় মেয়র নির্বাচিত হতে পারলে প্রথমেই পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করব। একই সঙ্গে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক নির্মূলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। কারণ, পাঁচবিবিকে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলাই আমার মূল লক্ষ্য হবে।

তিনি আবারও পৌরসভার সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন এবং নির্বাচনে তাঁর পক্ষে কাজ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সাবলীলভাবে উত্তর দেন। তিনি সাংবাদিকদের বলেন, “আমি আইন পেশার পাশাপাশি বিএনপির রাজনীতি করেছি এবং দলের দুর্দিনে অনেক কাজ করেছি। আগামীতে দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে, এটাই আমার বিশ্বাস।”

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *