সর্বশেষ :
19 Oct 2026, Mon

তালা প্রেসক্লাবের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

তালা প্রেসক্লাবের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা প্রেসক্লাবের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব ভবনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার।

সহ-সভাপতি আসাদুজ্জামান রাজুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গাজী সুলতান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জোয়ার্দ্দার, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস ও তথ্যপ্রযুক্তি সম্পাদক রিয়াদ হোসেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সম্পাদক কাজী লিয়াকত হোসেন, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, উপ-প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন জুয়েল, কার্যনির্বাহী সদস্য কেএম. শাহিনুর রহমান, আজিজুল ইসলাম, শেখ বিলাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, সুমন রায় গনেশ, মো. ইমরান হোসেন, তাপস সরকার ও মো. রফিকুল ইসলাম নয়ন।

সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের ব্যাংক হিসাব খোলা এবং সদস্যদের পরিচয়পত্র তৈরির কাজ দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতি তাঁর বক্তব্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতার মাধ্যমে প্রেসক্লাবের সার্বিক অগ্রগতিতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভা শেষে অসুস্থ সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাসের মাতা এবং কার্যনির্বাহী সদস্য রোকনুজ্জামান টিপুর আশু সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে সদস্য তাপস সরকারের চাচির মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *