সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে স্বল্প মূল্যে চাল বিক্রি

পাঁচবিবিতে স্বল্প মূল্যে চাল বিক্রি

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে। উপজেলার গরিব-অসহায় কার্ডধারী পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

গতকাল বুধবার উপজেলার ১৬টি পয়েন্টে একযোগে এ কর্মসূচির চাল বিক্রি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দ্বিতীয় দিন মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রামে চাল বিক্রি করতে দেখা যায়। খাদ্যবান্ধব কর্মসূচির মূল ডিলার মো. কাদেরী কিবরিয়ার পক্ষে অনুমতিক্রমে মো. রায়হান কবীর এলাকার গরিব-অসহায় পরিবারের মাঝে চাল বিক্রি করছেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. অহিদুল ইসলাম বলেন, উপজেলায় মোট ১০ হাজার ২২৪টি পরিবারের মাঝে স্বল্প মূল্যের চাল বিক্রি করা হচ্ছে। তিনি আরও বলেন, অনিয়ম রোধে প্রতিটি পয়েন্টে ট্যাগ অফিসার নিয়োজিত আছেন। পাশাপাশি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকেও প্রতিটি বিক্রয়কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে।

খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে স্বল্প আয়ের মানুষ ন্যায্য দামে চাল পেয়ে উপকৃত হচ্ছেন বলে জানান উপকারভোগীরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *