সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে ১০ হাজার পরিবার পেল স্বল্পমূল্যে চাল

পাঁচবিবিতে ১০ হাজার পরিবার পেল স্বল্পমূল্যে চাল

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): স্বল্পমূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ১৬টি পয়েন্টে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে। গরিব ও অসহায় প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

উপজেলার ১৬টি পয়েন্টে একযোগে এ কর্মসূচির চাল বিতরণের উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালি বাগ মোড়ে চাল বিতরণ করা হয়। খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. আব্দুর রশিদ মণ্ডলের পক্ষে অনুমতিক্রমে মো. সুলতান মাহমুদ গরিব ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. অহিদুল ইসলাম বলেন, উপজেলায় মোট ১০ হাজার ২২৪টি পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, যেকোনো ধরনের অনিয়ম রোধে প্রতিটি পয়েন্টে একজন করে ট্যাগ অফিসার নিয়োজিত রয়েছেন। এর পাশাপাশি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকেও বিতরণ কেন্দ্রগুলো নিয়মিত পরিদর্শন করা হচ্ছে।

খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে স্বল্প আয়ের মানুষ ন্যায্য দামে চাল পেয়ে উপকৃত হচ্ছেন বলে জানান উপকারভোগীরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *