বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
পলাশবাড়ী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে ১ সেপ্টেম্বর, মঙ্গলবার সকালে উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে পলাশবাড়ী মহিলা কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সামাদ মণ্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলা মওদুদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মোত্তালিব সরকার বকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঞ্জু প্রধান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু ও মিজানুর রহমান নিক্সন, সদস্যসচিব রাজু আহম্মদ, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুমিন মণ্ডল, সদস্যসচিব লিফেজ সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজা ও সদস্যসচিব ইমরান সরকার।
এ সময় পৌর যুবদল, থানা ও পৌর জাসাস, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পৌর শহরে র্যালি বের করা হয়। বিভিন্ন স্লোগানে পলাশবাড়ী পৌর এলাকার রাজপথ মুখরিত করে তোলেন বিএনপির নেতাকর্মীরা। শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ‘যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেন। প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করেছে দলটি। প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে গত এক যুগের বেশি সময় ধরে সবচেয়ে প্রতিকূল সময় পার করে বর্তমানে দলটি সরকার গঠন করে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে।

