আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। বিকেলে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে আয়োজিত আলোচনা সভায় যোগ দেয়।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক জননেতা মো. মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আলী হাসান মুক্তার, উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু এবং সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো. আবু তাহের।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, জেলা কৃষক দলের সদস্যসচিব কাজী মো. মঞ্জুরে মওলা পলাশ, জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংগীতশিল্পী এম আই মিঠু, জেলা যুবদল নেতা আনিছুর রহমান ও মো. নয়ন প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুজ্জামান মণ্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. হাসানুজ্জামান রাব্বি, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা আক্তার ও সম্পাদিকা রাজিয়া সুলতানা, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন ও সম্পাদিকা গুলশান আরা গ্যালিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, বর্তমান কমিটির আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল ও সদস্যসচিব এস এম নাহিদ হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি এবং মহিপুর কলেজ ছাত্রদলের সভাপতি মো. ইমানুর রহমানসহ সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকরা।
এ ছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মণ্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. জিয়াউল ফেরদৌস রাইট এবং সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম পিন্টু।
সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি দিবস নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের শপথ নেওয়ার দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
বৈরী আবহাওয়ার কারণে আনন্দ র্যালি করা সম্ভব না হলেও আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

