সর্বশেষ :
19 Oct 2026, Mon

ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডিবি পুলিশের অভিযানে দুই ব্যবসায়ী গ্রেপ্তার

পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ বোতল ‘Eskuf’ নেশাজাতীয় মাদকদ্রব্যসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) গভীর রাতে জয়পুরহাট পৌরসভার খঞ্জনপুর চারমাথা এলাকার পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ জেলার বদলগাছী উপজেলার লালুহার ভান্ডারীপুর গ্রামের রশিদুল ইসলামের ছেলে মো. সিয়াম হোসেন (২০) এবং একই উপজেলার উত্তর আক্কেলপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. সজিব হোসেন (১৯)।

মাদকবিরোধী অভিযানে জয়পুরহাট জেলা ডিবি পুলিশের এসআই মো. মেহেদী হাসানের নেতৃত্বে এএসআই মো. মাসুদ রানা, মো. শামীম হোসাইন ও মো. ইব্রাহিম খলিল উল্লাহর সমন্বয়ে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় আসামিদের দেহ তল্লাশি করে ১০ বোতল ‘Eskuf’ নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

জয়পুরহাট জেলা ডিবি পুলিশের ওসি মো. আসাদুজ্জামান আসাদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। জয়পুরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *