সর্বশেষ :
19 Oct 2026, Mon

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ৯ বাংলাদেশি

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ৯ বাংলাদেশি

কলকাতার নিউ মার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা সবাই বাংলাদেশি নাগরিক। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।

বুধবার (১৯ আগস্ট) ভোররাত ২টার দিকে হোটেলটিতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে কয়েকজন অতিথি ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে চারটি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও এতে যোগ দেন।

প্রাথমিকভাবে একটি এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকাজে দমকলকর্মীদের বেগ পেতে হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনটি ঠান্ডা করার কাজ চলছে।

এদিকে, মাত্র দুই দিনের ব্যবধানে পশ্চিমবঙ্গের আরেকটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৭ আগস্ট বীরভূমের তারাপীঠের একটি হোটেলে আগুনে অন্তত ৮ জন নিহত হন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *