সর্বশেষ :
20 Oct 2026, Tue

নাটোরের ডিসি প্রত্যাহার, লালপুরের ইউএনওকে বদলি

নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীনকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) এক আদেশে তাকে প্রত্যাহারের কথা জানানো হয়। আদেশে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পদ থেকে আসমা শাহীনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বরমান হোসেন স্বাক্ষরিত ওই আদেশে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহকে বদলি করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার প্রীতিলতা বর্মণ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *