সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে দুদকের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পাঁচবিবিতে দুদকের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক এটিএম জাহিদুর রহমান রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জহুরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রবীণ সাংবাদিক আব্দুল হাই মাস্টার এবং বীরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. মাহবুবা নাসরিন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও সততার বীজ বপন করতে হবে। কৃতি শিক্ষার্থীদের এখন থেকেই সততা ও নৈতিকতার শিক্ষা দিয়ে সামনের দিকে এগিয়ে নিতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই সচেতনতা শুরু করতে হবে। কারণ শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার। তাদের সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলেই একটি সুন্দর সমাজব্যবস্থা বিনির্মাণ সম্ভব।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *