সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাঁচবিবিতে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত হলেন পাঁচবিবি উপজেলার বড় নারায়ণপুর গ্রামের মৃত ছাইফুল ইসলামের ছেলে মো. আনোয়ার হোসেন আপেল (৪০)।

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে পাঁচবিবি পৌর শহরের লতিহাটির অদূরে আপেলের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। এ সময় ডিবি পুলিশের এসআই মো. শাখাওয়াত হোসেন, এসআই মো. আব্দুল্লাহ আল নোমান, এএসআই মো. সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই মো. সোহেল রানাসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।

জেলা ডিবি পুলিশের ওসি মো. আসাদুজ্জামান আসাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আপেলকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, জয়পুরহাট পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *