সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবি থানার ওসির আতঙ্কে মাদক কারবারিরা

পাঁচবিবি থানার ওসির আতঙ্কে মাদক কারবারিরা

পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলামের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান চালানো হচ্ছে। এতে মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিদিন মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ কারবারিদের গ্রেপ্তার করা হচ্ছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাতে পাঁচবিবি বাজারের শুভ জুয়েলার্স দোকানের সামনে অভিযান চালিয়ে নেশাজাতীয় ৩৯ পিস অ্যাম্পুলসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—নওগাঁ জেলার আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে মো. ওয়াসিম আলী প্রামাণিক ও তার স্ত্রী মোছা. সোহাগী আক্তার।

সোমবার সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের বিরিঞ্চি পাড়ায় অপর একটি অভিযান চালিয়ে আবুল কাশেমের ছেলে মো. আব্দুল আলিমকে তার নিজ বাড়ি থেকে ৪৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করে থানা পুলিশ।

পাঁচবিবি থানার ওসি মো. তামবিরুল ইসলাম বলেন, “পুলিশ সুপারের নির্দেশে উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আলাদা দুটি মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

ওসি আরও বলেন, মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষ তথ্য দিয়ে সহযোগিতা করলে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনব।

পাঁচবিবি থানার ওসির এমন কঠোর অবস্থানের কারণে উপজেলার মাদক ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মাদকবিরোধী অভিযানে পুলিশকে সার্বিক সহযোগিতা করবেন বলেও জানান তারা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *