মনিরুল ইসলাম ডাবলু (নাটোর জেলা প্রতিনিধি): “দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল”এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)-এর উদ্যোগে নাটোরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দিনব্যাপী নাটোরের নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা পৌরসভা, বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের বাসুদেবপুর, হরিদাখলসি ও মাধনগর ইউনিয়নে অর্ধশতাধিক নিম ও সোনালু গাছের চারা রোপণ করা হয়েছে। এর আগে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)-এর উদ্যোগে নাটোরে বন্যপ্রাণী সংরক্ষণে শতাধিক সাইনবোর্ড স্থাপন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)-এর প্রতিনিধি ও জাতীয় পদকপ্রাপ্ত মো. ফজলে রাব্বী, নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জল হোসেন, বিবিসিএফের নাটোর কমিটির সদস্য হুমায়ুন রশিদ, বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ তালুকদার, ইউপি সদস্য মোজাম্মেল হক, পরিবেশকর্মী মোস্তাফিজুর রহমান, ডাবলু তালুকদার, সান্টু ইসলাম, আফজাল হোসেন, তাহমিদুর রহমান সৌমিক, সজিব সরদার, সৌকত হোসেন, হান্নান হোসেন, মেহেদী সরদার, রাকিব হোসেন, আব্দুর বারীসহ অনেকে।

