পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ভীমপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে মো. দোলন (২৫) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার সাহেবপাড়ার মৃত জয়নাল আবেদিনের ছেলে মো. সাইফুল ইসলাম (৪০)।
পাঁচবিবি থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার রাতেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।

