সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় প্রকাশ্যে ভ্রমণপিপাসুদের পকেট কাটা হচ্ছে পাটুলে! সিন্ডিকেটের কাছে অসহায় প্রশাসন-জনগণ

নলডাঙ্গায় প্রকাশ্যে ভ্রমণপিপাসুদের পকেট কাটা হচ্ছে পাটুলে! সিন্ডিকেটের কাছে অসহায় প্রশাসন-জনগণ

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গার পাটুল হালতিবিল ভয়াবহ সিন্ডিকেটের কবলে পড়েছে। অভিযোগ উঠেছে, একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে পর্যটক ও দর্শনার্থীদের কাছ থেকে বিভিন্নভাবে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।

অভিযোগ রয়েছে, সিন্ডিকেটে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকায় পর্যটক ও দর্শনার্থীদের পকেট থেকে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। তারা প্রশাসনসহ সংশ্লিষ্ট কাউকেই তোয়াক্কা না করে এলাকায় নিজেদের একটি আলাদা বলয় তৈরি করেছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, একটি ‘বোবা সিন্ডিকেট’ দিন দিন হালতিবিলের সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। ফলে প্রতিদিনই হয়রানি ও নানা ভোগান্তির শিকার হয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে যাচ্ছেন ভ্রমণপিপাসুরা।

অভিযোগ রয়েছে, হালতিবিলে বেড়াতে আসা পর্যটক ও দর্শনার্থীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এতে দর্শনার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।

বি.দ্র.: সম্প্রতি হালতিবিল পরিদর্শন করেছেন পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় তিনি হালতিবিলকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামমিউজ্জামানসহ বিএনপির নেতৃবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *