সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

নলডাঙ্গায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

মনিরুল ইসলাম ডাবলু (নাটোর): নাটোরের নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে নুহাদ নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের পূর্ব পাটুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুহাদ (৫) পূর্ব পাটুল এলাকার মো. জাকির বাগেরের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে নুহাদ ঘুমিয়ে থাকা অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তার মা-বাবা ঘুম থেকে উঠে ঘরের জানালার পাশে সাপটি দেখতে পান এবং সেটিকে মেরে ফেলেন। কিছুক্ষণ পর শিশুটির শরীরে ঝিনঝিন অনুভূতি ও অসুস্থতার লক্ষণ দেখা দিলে পরিবারের সদস্যরা বুঝতে পারেন, তাকে সাপে কামড় দিয়েছে।

পরে দ্রুত নুহাদকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *