সর্বশেষ :
19 Oct 2026, Mon

মোটাতাজা করতে ইউরিয়া সার খাওয়ানোর পর গরুর মৃত্যু

মোটাতাজা করতে ইউরিয়া সার খাওয়ানোর পর গরুর মৃত্যু

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): অতিরিক্ত লাভের আশায় গরুকে জমিতে ব্যবহৃত ইউরিয়া সার খাওয়ানোর পর জয়পুরহাটের পাঁচবিবিতে একটি গরু মারা গেছে। অসুস্থ হয়ে পড়েছে আরও দুটি গরু। এর মধ্যে একটি গরু জবাই করা হয়েছে এবং অপরটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করেছেন স্থানীয় ভেটেরিনারি চিকিৎসক।

মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রায়পুর মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা যায়, রায়পুর মণ্ডলপাড়ার আসমান হোসেনের ছেলে খামারি জাহিদ হোসেন গরু দ্রুত মোটাতাজা করার জন্য তার পালিত তিনটি ছোট আকারের গরুকে ইউরিয়া সার খাওয়ান। সার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই গরুগুলো অসুস্থ হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একটি গরু মারা যায়। অপর দুটি গরু গুরুতর অসুস্থ হয়ে পড়লে একটি জবাই করা হয়। অন্য গরুটিকে স্থানীয় ভেটেরিনারি চিকিৎসক চিকিৎসা দিয়ে সুস্থ করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মিরাজুল ইসলাম বলেন, বেশি লোভ করলে যা হয়, তাই হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী বলেন, অসুস্থ যেকোনো পশুর মাংসই মানবদেহের জন্য ক্ষতিকর। আর অসুস্থ গরু জবাই করা ঠিক হয়নি।” তিনি আরও বলেন, “মোটাতাজাকরণে ইউরিয়া সার খাওয়ালে পশুর মৃত্যুঝুঁকি থাকে এবং এটি জনস্বাস্থ্যের জন্য হুমকি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *