সর্বশেষ :
19 Oct 2026, Mon

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার

ঢাকা: সালমান শাহ হত্যা মামলার চার নম্বর আসামি ও চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (৯ আগস্ট) বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।

সিআইডি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর রোববার ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় ইমিগ্রেশন সম্পন্ন করার পর্যায়ে ডনকে আটক করা হয়। পরে সিআইডির একটি দল তাকে বিমানবন্দর থেকে নিয়ে যায়।

গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহ হত্যা মামলা করেন তার মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা আশরাফুল হক ডনসহ ১১ জনকে আসামি করা হয়। পরে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, বর্তমানে মামলাটি অধিকতর তদন্ত করছে সিআইডি। ডনকে গ্রেপ্তারের ফলে তদন্তে নিশ্চয়ই অগ্রগতি হবে।

উল্লেখ্য, সালমান শাহর মৃত্যুর ঘটনায় দীর্ঘদিন বিভিন্ন সংস্থা তদন্ত করেছে। সর্বশেষ পিবিআই তাদের প্রতিবেদনে তার মৃত্যুকে আত্মহত্যাজনিত বলে উল্লেখ করেছিল। তবে ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে সালমান শাহর পরিবার ও ভক্তরা। বর্তমানে হত্যা মামলাটির অধিকতর তদন্ত করছে সিআইডি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *