-আল মামুন
সভ্যতার দুয়ার খুলেই
আমি চমকে উঠেছি।
শুধু সীমাহীন অসভ্যতা ,
যেখানে করেছে ঝিকিমিকি।
হাজারও মানুষের ভিড়ে,
দেখেছি মানবতার চশমা পরে।
দু’একজন ব্যতিত সবাই বন্যজাতি
শুধু পড়েছে নজরে।
মানুষ কোলে জন্ম নিয়ে
যদি করি বন্য আচরণ।
পরকালে হবে নিশ্চয় ,
কতোনা বিপদের কারণ।
মানুষ আর বন্যজাতির স্বভাব,
থাকে যদি সমানে সমান-
তবে কিসে শ্রেষ্ঠ জীব মানুষ?
একবার বল হে স্রষ্টা মহান!

