সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নলডাঙ্গায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) উপজেলা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নলডাঙ্গার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের কোর্ট পরিদর্শক মো. জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. নুরে আলম এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ মো. ইয়াছিন-উর-রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন।

দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে এ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *