সর্বশেষ :
19 Oct 2026, Mon

লেখনীতে স্বপ্ন বুনছেন তরুণ কথাসাহিত্যিক মেহেদি হাসান রাসেল

লেখনীতে স্বপ্ন বুনছেন তরুণ কথাসাহিত্যিক মেহেদি হাসান রাসেল

বিজয় চৌধুরী (ঢাকা): সাহিত্যচর্চার প্রতি গভীর অনুরাগ, সৃজনশীল চিন্তাভাবনা এবং ধারাবাহিক লেখালেখির মধ্য দিয়ে নিজের পরিচিতি গড়ে তুলছেন তরুণ কথাসাহিত্যিক মেহেদি হাসান রাসেল। কবিতা, গল্প ও উপন্যাস- বিভিন্ন সাহিত্যধারায় কাজ করে তিনি পাঠকমহলে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন।

ইতোমধ্যে তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি নতুন একটি উপন্যাস নিয়ে কাজ করছেন। জানা গেছে, উপন্যাসটিতে সমকালীন সমাজ, মানুষের মানসিক জটিলতা এবং সম্পর্কের সূক্ষ্ম নানা দিক তুলে ধরা হবে। সাহিত্যকে তিনি কেবল বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং মানুষের অনুভূতি, বাস্তবতা ও জীবনসংগ্রামের প্রতিচ্ছবি তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে দেখেন।

ব্যক্তিগত অনুপ্রেরণার বিষয়ে কথা বলতে গিয়ে মেহেদি হাসান রাসেল বলেন, জীবনের কঠিন সময়গুলো তাকে অনেক কিছু শিখিয়েছে। সেই পথচলায় একজন বিশেষ মানুষের অবিচল বিশ্বাস ও মানসিক সমর্থন তাকে সামনে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। তার ভাষ্য, একজন মানুষের প্রতি আরেকজনের আন্তরিক বিশ্বাস অনেক সময় জীবন বদলে দেওয়ার শক্তি রাখে।

লেখনীতে স্বপ্ন বুনছেন তরুণ কথাসাহিত্যিক মেহেদি হাসান রাসেল

রাসেলের মতে, প্রতিটি সম্ভাবনাময় তরুণের জীবনে এমন একজন মানুষের উপস্থিতি গুরুত্বপূর্ণ, যিনি দুঃসময়ে পাশে থেকে আত্মবিশ্বাস জোগান এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। মানুষের বিশ্বাস ও উৎসাহ একজনকে শূন্য থেকে সাফল্যের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি মনে করেন।

সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে ভবিষ্যতেও নতুন নতুন গল্প ও উপন্যাস নিয়ে পাঠকদের সামনে হাজির হতে চান এই তরুণ কথাসাহিত্যিক। তার বিশ্বাস, নিষ্ঠা, অধ্যবসায় এবং সৃজনশীলতার সমন্বয়েই একজন লেখক পাঠকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিতে পারেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *