সর্বশেষ :
19 Oct 2026, Mon

কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার পুলিশ কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাওতা গ্রামের একটি ফসলি মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি সুশীল (৪০) নাচোল উপজেলার রাজবাড়ী হাট টাওয়ারপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, একটি মাদক মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানার এএসআই ফরহাদ লুঙ্গি ও গামছা পরে কৃষকের ছদ্মবেশে ফসলি মাঠে অভিযান চালিয়ে কৌশলে তাকে আটক করেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামিকে সফল অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *