সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ি জেলায় সাম্প্রতিক পাহাড়ি ঢলের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার। রোববার দুপুরে মহালছড়ি উপজেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

মহালছড়ির চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ এবং যন্ত্রনাথ কার্বারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৪০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এম.এন. আবছার এবং মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি জানান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে ১ হাজার ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়া হবে এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে আজ থেকে খাদ্যবান্ধব কর্মসূচিও চালু করা হয়েছে।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে প্রতিমন্ত্রী খাগড়াছড়ি সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় অংশ নেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *