চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সারা দেশে পালিত হচ্ছে জুলাই শহিদ দিবস। ২০২৪ সালের এই দিনে কোটাবিরোধী আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ কমপক্ষে ৬ জন নিহত হন।
শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও সংঘর্ষের পর দেশজুড়ে আন্দোলন আরও বেগবান হয়। রংপুরে পুলিশের সামনে সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন, যা আন্দোলনের প্রথম রক্তাক্ত দিন হিসেবে স্মরণ করা হয়।
পরবর্তীতে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। ধারাবাহিক এই গণআন্দোলনের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন।

