সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে অবৈধ চায়না দুয়ারি জাল কারখানায় অভিযান, ২৩০ পিস জাল জব্দ করে ধ্বংস

দোহারে অবৈধ চায়না দুয়ারি জাল কারখানায় অভিযান, ২৩০ পিস জাল জব্দ করে ধ্বংস

দোহার (ঢাকা): ঢাকা জেলার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নে একটি চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। বুধবার (১৫ জুলাই) উপজেলা মৎস্য কর্মকর্তা ও তাঁর নেতৃত্বাধীন টিম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশ নৌ পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযানকালে কারখানা থেকে ২৩০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, অবৈধ মৎস্য আহরণে ব্যবহৃত নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *