সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামার ফাঁসিয়াখালীতে বন্যার্ত মানুষের পাশে ব্যবসায়ী নেজাম উদ্দিন কোম্পানি

লামার ফাঁসিয়াখালীতে বন্যার্ত মানুষের পাশে ব্যবসায়ী নেজাম উদ্দিন কোম্পানি

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ নেজাম উদ্দিন কোম্পানি। ইউনিয়নের দুর্গত এলাকার মানুষের কষ্ট লাঘবে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তিনি এ মানবিক ত্রাণ সহায়তা কর্মসূচির উদ্যোগ নিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের বন্যাদুর্গত ৭, ৮ ও ৯ নম্বর- এই তিনটি ওয়ার্ডের ৪০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে তিনি পর্যায়ক্রমে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

বিতরণ কার্যক্রমে শুকনো ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর পাশাপাশি জরুরি চিকিৎসাসেবার জন্য নগদ অর্থও প্রদান করা হয়। বিতরণকৃত সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, আলু, ভোজ্যতেল, পেঁয়াজ, খাবার স্যালাইন ও বিভিন্ন ধরনের শুকনো খাবার।

দুর্যোগকবলিত প্রত্যন্ত এলাকাগুলোতে মোহাম্মদ নেজাম উদ্দিন কোম্পানি নিজে উপস্থিত হয়ে বন্যাকবলিত মানুষের শারীরিক অবস্থা ও পারিবারিক খোঁজখবর নেন এবং আন্তরিকতার সঙ্গে তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

স্থানীয় সচেতন নাগরিকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে এবং তাদের খোঁজখবর নিয়ে মোহাম্মদ নেজাম উদ্দিন কোম্পানি এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। চলমান সংকটে এ ধরনের উদ্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বড় ধরনের স্বস্তি ও আশার আলো জুগিয়েছে। ভবিষ্যতেও তাঁর এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রতিকূল আবহাওয়া ও ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দিন-রাত পরিশ্রমের মাধ্যমে যারা এ ত্রাণ বিতরণ কার্যক্রম সফল করেছেন, নেজাম উদ্দিন কোম্পানিসহ তাঁর সহযোগী সবার প্রতি তারা গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *