সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় জাসাস নেতার ওপর বিএনপি নেতার বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ

নলডাঙ্গায় জাসাস নেতার ওপর বিএনপি নেতার বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ

নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গায় পৌর জাসাসের সাধারণ সম্পাদক মো. আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নলডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্র ও থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, সোমবার (১৩ জুলাই) রাত ১১টার দিকে পৌর জাসাসের সাধারণ সম্পাদক আকবর আলী বাড়ি ফেরার পথে নলডাঙ্গা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী বাচ্চু তার সহযোগীদের নিয়ে তার পথরোধ করেন। পরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

এ সময় আকবর আলী প্রাণ বাঁচাতে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে অভিযুক্ত বাবর আলী বাচ্চু ও তার সহযোগীরা আকবর আলীর ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। অভিযোগে বলা হয়েছে, এ সময় আকবর আলীর কাছ থেকে এক লাখ ৪০ হাজার টাকা এবং তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পৌর জাসাসের সাধারণ সম্পাদক আকবর আলী।

এ বিষয়ে নলডাঙ্গা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী বাচ্চু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *