সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৫

দোহারে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৫

দোহার (ঢাকা): ঢাকার দোহারে পৃথক অভিযানে এক চাঁদাবাজ, দুই মাদক ব্যবসায়ী, এক ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্য একটি মামলার এক আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত দোহার থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দোহার থানার এসআই (নি.) তন্ময় কুমার চক্রবর্তী, এসআই (নি.) বিশ্বজিৎ ঘোষ, এসআই (নি.) হামিদুর রহমান ও এএসআই (নি.) মারুফ হাসান সঙ্গীয় ফোর্সসহ পৃথক স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে এক চাঁদাবাজ, দুই মাদক ব্যবসায়ী, এক ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্য একটি মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মুজাহিদ হোসেন (২৭), সিয়াম (২১), মো. রিফাত (১৯), স্বপনীল পত্তনদার ওরফে তানসীন আহাম্মদ (২২) এবং সেজান মাহমুদ সাজিদ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *