সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

পাঁচবিবিতে দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাট-পাঁচবিবি-হিলি পাকা সড়কে যানবাহনের অতিরিক্ত গতির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে পাঁচবিবির পাঁচমাথা, তিনমাথা ও লতিহাটি এলাকায় স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সড়াইল আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. শাহজাহান আলীর নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিটি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জয়পুরহাট-পাঁচবিবি-হিলি সড়কটি হিলি স্থলবন্দরের সঙ্গে যুক্ত হওয়ায় দিন-রাত পণ্যবাহী ট্রাক, সাধারণ যানবাহন, লোকাল বাস, ভ্যান, রিকশা ও ঢাকাগামী কোচ চলাচল করে। এসব যানবাহন দ্রুতগতিতে চলাচল করায় প্রায়ই প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটছে।

স্মারকলিপিতে তিনটি স্থানকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে পাঁচবিবি শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা, তিনমাথা এবং লতিহাটি বটতলি।

এলাকাবাসী জানান, স্পিড ব্রেকার না থাকায় যানবাহনগুলো বেপরোয়া গতিতে চলাচল করে। ফলে শিক্ষার্থী ও পথচারীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে চলাচল করছেন।

এসব স্থানে দ্রুত স্পিড ব্রেকার স্থাপনের মাধ্যমে দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন সহকারী অধ্যাপক মো. শাহজাহান আলী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, আপনাদের স্মারকলিপিটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে দেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *