সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পাঁচবিবিতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলার ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।

২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুম উপলক্ষে আয়োজিত এ কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বক্কার সিদ্দিক, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. রিপন মিয়া, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলামসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *