সর্বশেষ :
19 Oct 2026, Mon

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, প্রতি কেজি এলপিজির দাম ১৫৭ টাকা ৬ পয়সা থেকে কমিয়ে ১২৭ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে বিভিন্ন আকারের সিলিন্ডারের দামও এই হার অনুযায়ী নির্ধারিত হবে।

এদিকে, অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা করা হয়েছে। তবে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর ঘোষিত সৌদি কার্গো মূল্য (সিপি) কমে যাওয়ায় দেশীয় বাজারে এলপিজির দাম সমন্বয় করা হয়েছে। তবে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগও রয়েছে বাজারে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *