দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় পৃথক অভিযানে একজন মাদক ব্যবসায়ী, একজন ধর্ষণ মামলার আসামি, একজন জিআর ওয়ারেন্টভুক্ত আসামি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ।
বুধবার রাত আনুমানিক ১০টার দিকে দোহার থানার এসআই (নিরস্ত্র) আরিফুর রহমান, এসআই (নিরস্ত্র) তন্ময় কুমার চক্রবর্তী ও এএসআই (নিরস্ত্র) মারুফ হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সজীব খান (৩০), পিতা: রহিম খান, মাতা: মোসলেহা বেগম, গ্রাম: রুইথা, থানা: দোহার, জেলা: ঢাকা। তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই ব্যক্তি একটি জিআর ওয়ারেন্ট মামলারও আসামি।
এ ছাড়া ধর্ষণ মামলার আসামি অনিক সরকার (২৭), পিতা: মৃত কৃষ্ট সরকার, মাতা: উষা রানী সরকার, গ্রাম: চর কুসুমহাটি (সরকারি আবাসন এলাকা), থানা: দোহার, জেলা: ঢাকা; এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হান্নান মোল্লা (২০), পিতা: ইব্রাহিম; মো. ইব্রাহিম (২১), পিতা: মো. হাকিম; আলিফ (২০), পিতা: বোরহান; ও নিরব (২০), পিতা: ওলি- সকলের বাড়ি দিঘিরপাড়, থানা: দোহার, জেলা: ঢাকা- গ্রেপ্তার হন।
অভিযানকালে মাদক ব্যবসায়ী সজীব খানের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
দোহার থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

