নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ তালুকদার।
তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, সহযোগিতা ও সর্বাত্মক সমর্থন কামনা করেছেন।
চেয়ারম্যান প্রার্থী মাসুদ তালুকদার বলেন, আমি একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করতে চাই। সে লক্ষ্যেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।
এ সময় তিনি ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সহযোগিতা ও মূল্যবান সমর্থন কামনা করেন।

