সর্বশেষ :
19 Oct 2026, Mon

জুলাই আন্দোলনের মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর ৩০ বছরের কারাদণ্ড

জুলাই আন্দোলনের মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর ৩০ বছরের কারাদণ্ড

ঢাকা: জুলাই আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন।

রায়ে তিনটি অভিযোগে ১০ বছর করে মোট ৩০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলেও সাজাগুলো একসঙ্গে কার্যকর হওয়ায় ইনুকে ১০ বছর কারাভোগ করতে হবে। পাশাপাশি দুটি অভিযোগে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা ক্ষতিপূরণও ধার্য করা হয়েছে। তবে আটটি অভিযোগের মধ্যে এক, দুই, চার, পাঁচ ও আট নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে।

মামলায় অভিযোগ ছিল, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নে সম্পৃক্ত ছিলেন ইনু। বিশেষ করে কুষ্টিয়ায় আন্দোলন চলাকালে ছয়জন নিহত হওয়ার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

২০২৫ সালের ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের পর মামলার বিচার শুরু হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষের ১০ জন এবং আসামিপক্ষের ২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *