সর্বশেষ :
19 Oct 2026, Mon

চুরির বিচার করতে গিয়ে নিজেরাই আসামি: কারাগারে বাড়িওয়ালা দম্পতি

চুরির বিচার করতে গিয়ে নিজেরাই আসামি: কারাগারে বাড়িওয়ালা দম্পতি

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা এলাকায় চুরির অভিযোগে দুই যুবতীকে আটক করে মারধর ও চুল কেটে দেওয়ার ঘটনায় বাড়ির মালিক ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক মো. ইব্রাহিমের বাসার ভাড়াটিয়া মারিয়া সুলতানা ও তাঁর বান্ধবী শারিমন আক্তার ওরফে বন্যাকে মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে আটক করা হয়। পরে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে তাঁদের মারধর করে চুল কেটে দেওয়া হয়।

ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবতীকে উদ্ধার করে এবং বাড়ির মালিক মো. ইব্রাহিম ও তাঁর স্ত্রী আয়শা আক্তারকে আটক করে।

পরে মারিয়া সুলতানা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ বলেন, চুরির অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল। কিন্তু দুই যুবতীকে আটক করে মারধর ও চুল কেটে দেওয়া আইন নিজের হাতে তুলে নেওয়ার শামিল। এ ঘটনায় মামলা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *