দোহার (ঢাকা): ঢাকার দোহারে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী, একটি মামলার এক আসামি এবং এক ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ।
রোববার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে দোহার থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দোহার থানার এসআই (নি.) জীবন চন্দ্র বর্মণ ও এসআই (নি.) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে তিন মাদক ব্যবসায়ী, একটি মামলার এক আসামি এবং এক ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. ফারুক শেখ (৩৬), পিতা: ইউনুছ শেখ, গ্রাম: চর কুশাইরচর (দেবক ব্রিজের কাছে), থানা: দোহার, জেলা: ঢাকা।
২. মো. আকাশ বেপারী (২৪), পিতা: আবুল বেপারী, গ্রাম: চর কুশাইরচর (দেবক ব্রিজের কাছে), থানা: দোহার, জেলা: ঢাকা।
৩. মো. বাবু শেখ (২৯), পিতা: শেখ আবুল, গ্রাম: কার্তিকপুর বাজার, থানা: দোহার, জেলা: ঢাকা।
৪. তারেক বেপারী (৩০), পিতা: রব বেপারী, গ্রাম: চর পরুলিয়া, থানা: দোহার, জেলা: ঢাকা।
৫. ডলি আক্তার, স্বামী: শহিদুল ইসলাম, গ্রাম: হাতুড়পাড়া, বড় ইকরাশি, থানা: দোহার, জেলা: ঢাকা।
দোহার থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

