সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার

দোহারে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী এবং ভ্রাম্যমাণ পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ।

পুলিশ জানায়, দোহার থানার এসআই (নি.) ফরিদ উদ্দিন এবং এসআই (নি.) প্রসাদ কুমার চাকী সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ২০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ী এবং ভ্রাম্যমাণ পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:

১. ফিরুজ (২৮), পিতা: পাঁচু খাঁ, গ্রাম: দোহার বাজার, থানা: দোহার, জেলা: ঢাকা।
২. সিদ্দিক (২৫), পিতা: মৃত মোকসেদ হাওলাদার, গ্রাম: দোহার খালপাড়, থানা: দোহার, জেলা: ঢাকা।
৩. ফাহাদ (২১), পিতা: তোতা মিয়া, গ্রাম: দোহার খালপাড়, থানা: দোহার, জেলা: ঢাকা।
৪. কাওছার (২২), পিতা: কামাল খাঁ, গ্রাম: চর লটাখোলা, থানা: দোহার, জেলা: ঢাকা।
৫. মোসা. ফাহিমা আক্তার (৩৮), স্বামী: আলমাছ, পিতা: মৃত মোজাম্মেল, গ্রাম: চর লটাখোলা, থানা: দোহার, জেলা: ঢাকা।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *