সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় মোবাইল কোর্ট পরিচালনায় ৪৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

নলডাঙ্গায় মোবাইল কোর্ট পরিচালনায় ৪৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলায় মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলাশয়ের পরিবেশ রক্ষায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ৪৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও অসংখ্য মাছের পোনা জব্দ করা হয়েছে।

উপজেলার বিভিন্ন জলাশয় ও মাছ ধরার এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খান।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলার হালতি বিলের আচড়াখালী ও ভূষণগাছা এলাকায় অভিযান চালিয়ে ৪৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এবং অসংখ্য বোয়াল মাছের পোনা জব্দ করা হয়। পরে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং পোনা মাছগুলো জলাশয়ে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত কর্মকর্তারা জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মৎস্য আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবাইকে নিষিদ্ধ জাল ব্যবহার, ক্রয়-বিক্রয় ও সংরক্ষণ থেকে বিরত থাকতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন নাটোর জেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. সুজন মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদ, উপজেলা অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ হাবিল্লাহ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *