সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাটোরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর গ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গ্রামের বাসিন্দা মৃত শফিকুল ইসলাম (মাস্তুল)-এর ছেলে সাব্বির রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে সাব্বির রহমান অভিযোগ করেন, একই গ্রামের মৃত দিনেশ বিশ্বাসের স্ত্রী সাগরিকা বিশ্বাস ও তার মেয়ে বিউটি বিশ্বাস পূর্বশত্রুতার জেরে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছেন। তারা হত্যাচেষ্টার অভিযোগ তুলে বিভিন্ন পোস্টের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি।

সাব্বির রহমান বলেন, সাগরিকা বিশ্বাস ও বিউটি বিশ্বাস দীর্ঘদিন ধরে আমারসহ এলাকার বিভিন্ন মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক অভিযোগ করে আসছেন। তাদের নানা কর্মকাণ্ডে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা প্রতিবেশীদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে তাদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সাব্বির রহমানের মা নেহার বেগম, ব্যবসায়ী সজিব ইসলাম, ডা. শ্রী দিলীপ কুমার, ব্যবসায়ী প্রবীর, প্রদীপ, দুলাল, গণেশ ও শ্রী গৌরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় গ্রামের শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *