সর্বশেষ :
20 Oct 2026, Tue

বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের নির্বাচন জাকারিয়া সভাপতি, আমিনুর সম্পাদক

বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের নির্বাচন জাকারিয়া সভাপতি, আমিনুর সম্পাদক

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): বাংলাদেশের চা শিল্পে কর্মরত কর্মচারীদের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশন-এর কেন্দ্রীয় কার্যকরী সংসদের ত্রিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে| নির্বাচনে সবকটি পদে জয়লাভ করেছে জাকারিয়া-আমিনুর পরিষদ|

রবিবার দেশের ১৬৭টি চা বাগানের আওতাধীন ১২টি অঞ্চলের ১২টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়| নির্বাচনে মোট ভোটার ছিলেন ২ হাজার ১৮২ জন|

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাকারিয়া আহমদ| তিনি পেয়েছেন ১ হাজার ৪৯৮ ভোট| সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. আমিনুর রহমান, প্রাপ্ত ভোট ১ হাজার ৩১৩|

এছাড়া সহ-সভাপতি পদে কাওসার মিয়া ও কংকন জ্যোতি উভয়েই ১ হাজার ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন| সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর চৌধুরী পেয়েছেন ১ হাজার ২৪৮ ভোট| সাংগঠনিক সম্পাদক পদে মো. খায়রুল ইসলাম ১ হাজার ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন|

কোষাধ্যক্ষ পদে সুরঞ্জিত দাশ পেয়েছেন ১ হাজার ৩৭২ ভোট| প্রচার, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক পদে মো. ইব্রাহিম মিয়া ১ হাজার ২৮৪ ভোট এবং শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক পদে বদরুল আলম ১ হাজার ২৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন|

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে| দেশের বিভিন্ন চা বাগানের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন| নির্বাচিত নেতৃবৃন্দ চা শিল্পে কর্মরত কর্মচারীদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন|

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *