দোহার (ঢাকা): “আমার ছেলে ছানোয়ার ১৩ মাস আগে বাড়ি থেকে দুবাই যায়। প্রথম ৪-৫ মাস ভালোই ছিল। সবার সাথে নিয়মিত ফোনে কথা বলতো। কিন্তু ৮ মাস ধরে ওর কোনো সন্ধান পাচ্ছি না। ও বেঁচে আছে না মরে গেছে তাও জানি না…” -বুকফাটা আর্তনাদ নিয়ে কথাগুলো বলছিলেন নিখোঁজ ছানোয়ারের বৃদ্ধা মা আনেরা বেগম।
দীর্ঘ ৮ মাস ধরে নিখোঁজ রয়েছেন ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারানপুর গ্রামের মৃত আইয়ুব আলী মোল্লার দ্বিতীয় সন্তান দুবাই প্রবাসী ছানোয়ার মোল্লা। একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে বৃদ্ধা মা, স্ত্রী ও একটি ছোট কন্যাসন্তান নিয়ে পরিবারটি এখন চরম অসহায়ত্ব আর মানবেতর দিন কাটাচ্ছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৩ মাস আগে সংসারের সচ্ছলতা ফেরাতে দুবাই পাড়ি জমিয়েছিলেন ছানোয়ার। সেখানে বিভিন্ন স্থানে কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। কিন্তু আজ থেকে ৮ মাস আগে হঠাৎ করেই পরিবারের সাথে তাঁর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে পরিচিত-অপরিচিত সব মাধ্যমে চেষ্টা করেও তাঁর আর কোনো খোঁজ মেলেনি। এমনকি দুবাইতে তাঁর সাথে থাকা পরিচিতরাও ছানোয়ারের কোনো হদিস দিতে পারছে না।
পরিবারের প্রতিটি সদস্য এখন ছানোয়ারের ফেরার পথ চেয়ে প্রহর গুনছেন। চোখের জল যেন থামছেই না তাঁর মা ও স্ত্রীর। অবুঝ শিশুটি এখনো পথ চেয়ে বসে আছে বাবার

