সর্বশেষ :
20 Oct 2026, Tue

৫০১ কক্ষ ছিল রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতীক” পাঁচ বছর পর ব্যাখ্যা দিলেন মাওলানা মামুনুল হক

৫০১ কক্ষ ছিল রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতীক” পাঁচ বছর পর ব্যাখ্যা দিলেন মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের বহুল আলোচিত ‘৫০১ নম্বর কক্ষ’ ঘটনার বিষয়ে পাঁচ বছর পর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, ২০২১ সালের ৩ এপ্রিল তিনি তার স্ত্রী জান্নাত আরাকে নিয়ে ওই কক্ষে অবস্থান করছিলেন। সে সময় পুলিশ, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও কিছু গণমাধ্যমকর্মী রিসোর্ট ঘিরে ফেলে তাদের হয়রানি করে এবং কক্ষে জোরপূর্বক প্রবেশ করে লাইভ সম্প্রচার চালানো হয়।

তিনি অভিযোগ করেন, তাকে ও তার স্ত্রীকে অপমান করা হয় এবং পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। নিরাপত্তাজনিত কারণে তিনি স্ত্রীকে ওয়াশরুমে রাখেন বলেও দাবি করেন। পরে তাদের থানায় নেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন।

বিয়ের বিষয়ে তিনি বলেন, জান্নাত আরা তার সাবেক স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর পারস্পরিক সম্মতিতে ইসলামি শরিয়ত অনুযায়ী তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সামাজিক কারণে বিষয়টি গোপন রাখা হয়েছিল বলেও তিনি দাবি করেন।

মামুনুল হক আরও দাবি করেন, ঘটনাটি ছিল রাজনৈতিকভাবে পরিকল্পিত একটি পদক্ষেপ এবং তাকে চরিত্রহননের চেষ্টা করা হয়েছে। তিনি জানান, তার বিরুদ্ধে আনা “মুতা বিয়ে” অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং এটি শরিয়তসম্মত বিয়ে ছিল।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে তিনি নানা হয়রানি ও রাজনৈতিক চাপের শিকার হয়েছেন। পাশাপাশি তিনি ‘৫০১ নম্বর কক্ষ’ ঘটনাকে “রাজনৈতিক প্রতীক” হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে এটি স্মরণ রাখার কথাও জানান।

মাওলানা মামুনুল হক বলেন, পুরো ঘটনাটি ছিল তাকে রাজনৈতিকভাবে দুর্বল করার প্রচেষ্টা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *