সর্বশেষ :
20 Oct 2026, Tue

নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা, ভেকু জব্দ

নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা, ভেকু জব্দ

মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোর সদর উপজেলার লক্ষীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের হাবুর মোড় এলাকায় অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে পুকুর খননের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু জব্দ করা হয়েছে।

বুধবার (১৮ জুন) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ আহম্মেদ পরিচালিত এ অভিযানে পুকুরের মালিক আব্দুল গফুরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং চৌকস আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে পুকুর খনন, কৃষিজমি নষ্ট করে মাটি কাটা ও বিক্রি এবং পরিবেশের ক্ষতিসাধনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *