দোহার (ঢাকা): সারা দেশব্যাপী ব্যবসায়িক সংগঠন স্বপ্ন ছোঁয়া ভিডিও ও ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন-এর কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১৫ জুন ২০২৬ অনুষ্ঠিত নির্বাচনে ঢাকার দোহার উপজেলার রাজু হোসেন রাজ সংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বিভিন্ন জেলা ও উপজেলার প্রার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে দোহার, নবাবগঞ্জ, শ্রীনগর, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, শনির আখড়া, ডেমরা, সারুলিয়া, উত্তরা, নারায়ণগঞ্জ, নাওডোবা (ফরিদপুর), রানীমহল (ডেমরা), ষোলঘর (শ্রীনগর), কাঠালবাড়ি (শিবচর, মাদারীপুর) এবং গাজীপুরসহ বিভিন্ন এলাকার প্রতিনিধিরা অংশ নেন।
সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত কমিটি ভিডিও ও ফটোগ্রাফি পেশার উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার পর রাজু হোসেন রাজ সকল ভোটার, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব এবং সংগঠনের উন্নয়নে কাজ করে যাব।

