সর্বশেষ :
19 Oct 2026, Mon

ফতুল্লায় রেলসেতুর পিলারের মাটি প্রয়োজনেই সরানো হয়েছিল -সেতুমন্ত্রী

ফতুল্লায় রেলসেতুর পিলারের মাটি প্রয়োজনেই সরানো হয়েছিল -সেতুমন্ত্রী

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, পিলারের গোড়া থেকে অতিরিক্ত মাটি মূলত কাজের প্রয়োজনেই সরানো হয়েছিল।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, সেতু নির্মাণের সময় সহায়কের ভূমিকা হিসেবে কিছু অংশ মাটি দিয়ে ভরাট করা হয় এবং কাজ শেষে তা সরিয়ে নেওয়া হয়। এখানেও প্রতিবন্ধকতা বা ব্যারিয়ার তৈরির জন্য থাকা অতিরিক্ত মাটিই সরানো হয়েছিল। তবে মাটি সরানোর পর উঁচু জায়গা তৈরি হওয়ায় সেখান থেকে মই দিয়ে মালামাল চুরির উপক্রম হয়েছিল। সার্বিক বিবেচনায় এবং বিষয়টি নিয়ে ভুল বার্তা ছড়ানোর কারণে সেখানে পুনরায় মাটি ভরাট করে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *