সর্বশেষ :
20 Oct 2026, Tue

দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে।

রোববার (১৪ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ১২ জুন বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তিনি দুবাইয়ে আটক রয়েছেন। এনসিবি দুবাই জানিয়েছে, গ্রেফতারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশকে প্রত্যর্পণের (এক্সট্রাডিশন) আবেদন করতে হবে। দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।”

উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও কন্যাদের বিরুদ্ধে ২০২৪ সালে পৃথক চারটি মামলা করে দুদক। এসব মামলার পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দেন আদালত। মামলাগুলোতে প্রায় ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *