সর্বশেষ :
20 Oct 2026, Tue

নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ৭০ জনের চোখের ছানি অপারেশন

নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ৭০ জনের চোখের ছানি অপারেশন

মনিরুল ইসলাম, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে চক্ষু শিবির ও ৭০ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ জুন) নলডাঙ্গা ডায়াবেটিক সেন্টারে গাক চক্ষু হাসপাতালের আয়োজনে এবং ডায়াবেটিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ড. মো. জিয়াউল হক জিয়া। তিনি চোখের বিভিন্ন রোগ, সচেতনতা এবং চিকিৎসার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।

বক্তারা বলেন, চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। যারা দৃষ্টিশক্তি হারান, তারাই চোখের প্রকৃত গুরুত্ব উপলব্ধি করতে পারেন। বর্তমানে দেশে চোখের ছানি রোগীর সংখ্যা অনেক। এ ধরনের উদ্যোগের মাধ্যমে অসহায় নারী-পুরুষ সহজে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

তারা আরও বলেন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবান ব্যক্তিরা এ ধরনের সেবামূলক কার্যক্রমে এগিয়ে এলে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবে। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

আয়োজক সূত্রে জানা যায়, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাছাইকৃত ছানি রোগীদের গাক চক্ষু হাসপাতাল, বগুড়ায় বিনামূল্যে অপারেশনের জন্য পাঠানো হয়। রোগীদের যাতায়াত, অপারেশন, ওষুধ, চশমা এবং থাকা-খাওয়ার সব ব্যয় হাসপাতাল কর্তৃপক্ষ বহন করে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. মামুনুর রশিদ মোল্লা, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মো. আফতাব আলী, নলডাঙ্গা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌরসভা সভাপতি মো. সাইফুল ইসলাম, হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, নিজাম উদ্দিন, মো. জিয়ারুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *